ads

সোমবার , ৪ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতায় মানুষের ঢল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০১৩ ৪:৫৮ অপরাহ্ণ

1111শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় শ্যামাপূজা উপলক্ষে মানুষের মনোরঞ্জন ও বিনোদন মেটাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডিঙ্গি নৌকা বাইচের আয়োজন করা হয়। ৩ নভেম্বর রবিবার বিকেলে উপজেলার সাহস ইউনিয়নের খরশন্ডা ও ছোটবন্ধ গ্রামের বদ্ধ রমা নদীতে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাচীন কালের ওই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে উপজেলার হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।
জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের ছোটবন্ধ গ্রামবাসীর আয়োজনে প্রতিবছর বার্ষিক কালীপূজা অনুষ্টিত হয়। পূজায় হিন্দু শাস্ত্রীয় মতে বিভিন্ন পর্ব সমাপ্তির পরের দিন বিকেলে ছোটবন্ধ ও খরশন্ডা নামক দুই গ্রামবাসীর মিলে ডিঙ্গি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। ওই সময় রমা নদীর পাড়ে হাজার হাজার লোকের সমাগম ঘটে। প্রতিযোগিতায় মোট ৫টি নৌকার দল অংশ নেয়। প্রতি নৌকায় ৪ জন করে মাঝির বৈঠা থাকে। পরপর ৩ পর্ব শেষে বাইচে প্রথম স্থান লাভ করে রুইদাশ নৌকা দল, দ্বিতীয় হয় যৌথভাবে নানক ও ইমরানের দল, তৃতীয় হয় নাজমুলের দল। পরে আয়োজক কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউপি সদস্য শামীম মোল্যা, রজত মন্ডল, আল আবু জাদিদ ও সাবেক সেনা সদস্য কুদরাতুজ্জামান প্রমুখ। বাইচ দেখতে আসা দর্শনার্থী বিলাত সরদার (৭০) ও কালিপদ মন্ডল (৭৫) জানান,  আগে বড় বড় নদী ছিল আর বাইচও হতো প্রায়ই জায়গায়। এখন আর নদীও নেই, বাইচ খেলাও দেখা যায় না।

Need Ads
error: কপি হবে না!