ইয়ানুর রহমান : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ বলেছেন, যশোরসহ দেশে অনেক সাংবাদিক নিহত হয়েছেন। অনেকে হামলার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। কিন্তু হামলা-মামলা কিংবা হত্যার খুনিরা গ্রেফতার হলেও সাংবাদিক হত্যার বিচার হয় না। তাই হামলাকারী ও খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান।
রোববার প্রেসক্লাব যশোর মিলনায়নে সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আয়োজিত
প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সাংবাদিক সমাজ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টু। বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও রুহুল আমিন গাজী। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক সাকিরুল কবীর রিটনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেইউজের সভাপতি সাজ্জাদ গণি খান রিমন, সাংবাদিক নেতা তৌহিদ জামান প্রমুখ।
উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কবি ফখরে আলম, বিএফইউজের যুগ্ম মহাসচিব ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, জেইউজের সাবেক সভাপতি কিরণ সাহা ও আমিনুর রহমান মামুন, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, ওহাবুজ্জামান ঝন্টু, এইচ আর তুহিন প্রমুখ




