ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীতে জেলহত্যা দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ৮:৩৭ অপরাহ্ণ

Zil HOTTA Dibos Photosওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহী নগরীতে নানান আনুষ্ঠানিকতায় জেলহত্যা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর আওয়ামীলীগ। এ উপলক্ষে জেলহত্যা দিবস উপলক্ষ্যে রোববার সূর্যদয়ের সাথে সাথে মহানগর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান’র কবরে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় জেল হত্যা দিবসের কর্মসূচি।
এসময় পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, শহীদ শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান, সহ-সভাপতি মীর ইকবাল ও রফিক উদ্দিনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তার কবর জিয়ারত করা হয়। এরপর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোকযাত্রা বের করা হয়। এছাড়া মহাগরীর ৩০টি ওয়ার্ডে মাইকযোগে কোরআন তেলাওয়াত এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। বিকেল ৩টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
অন্যদিকে, জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাবি শিক্ষক সমাজ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। এর মধ্যে সকাল ১১টায় সিনেট ভবন চত্বরে সারাদেশে নৈরাজ্য, সন্ত্রাস, সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!