ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতাল : পেছানো হল জেএসসি-জেডিসি পরীক্ষা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ৩:৩৭ অপরাহ্ণ

JSD-Brifingশ্যামলবাংলা ডেস্ক : অবশেষে ৪ ও ৬ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের কারণে ৩ নভেম্বর রবিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই সিদ্ধান্ত ঘোষণা করেন। এসময় তিনি জানান, ৪ নভেম্বর সোমবার জেএসসির বাংলা প্রথমপত্র এবং জেডিসির কোরান মজীদ পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তিত সময় অনুযায়ী ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে। এছাড়া ৬ নভেম্বর বুধবার জেএসসির বাংলা দ্বিতীয়পত্র এবং জেডিসির আরবি প্রথমপত্র পরীক্ষা পিছিয়ে ৯ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, শনিবার রাজবাড়ীতে এক জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহারে আবারও আহ্বান জানানোর পরও তারা হরতাল বহাল রেখেছেন। তিনি বলেন, আমরা ছেলে-মেয়েদের হরতালের হিংস্রতার মধ্যে ঠেলে দিতে পারি না। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উল্লেখ্য,  নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ৪ নভেম্বর সোমবার সকাল ৬টা থেকে টানা ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে প্রধান বিরোধীদল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!