ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে জামায়াত ও বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ১০:০৬ অপরাহ্ণ

Tanore Bnp news photo 02.11.2013তানোর (রাজশাহী) প্রতিনিধি : ১৮ দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীর তানোরে জামায়াত ও বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২ নভেম্বর শনিবার সন্ধ্যায় গোল্লাপাড়া বাজার হতে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন তানোর থানা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লা, সাধারণ সম্পাদন মফিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মুনসুর উদ্দিন, সহ-সভাপতি ওমর আলী, তানোর পৌর বিএনপির সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার, পাঁচন্দর ইউনিয়ন বিএনপি সভাপতি মমিনুল হক মমিন, তানোর থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, তানোর থানা ছাত্র দলের সভাপতি আবদুল মালেক। এছাড়াও তানোর থানা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ সৈয়দ, জেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুল কাদের, তানোর পূর্ব ছাত্র শিবিরের সভাপতি জুয়েল রানা, সেক্রেটারী সাদিকুল ইসলাম, তানোর পশ্চিম সভাপতি আবু হানিফ, সেক্রেটারী তারেক রহমান, তানোর উত্তর সভাপতি মামুনুর রশিদ, তানোর দক্ষিণ সভাপতি সোয়াবুর রহমান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমূখ।
অপরদিকে মুন্ডুমালা পৌর বিএনপি পক্ষ থেকে মুন্ডুমালা বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে মুন্ডুমালার জিরোপয়েন্টে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুন্ডুমালা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সেক্রেটারী আতাউর রহমান, সংগঠনিক সম্পাদক এনামুল হক, মুন্ডুমালা পৌর যুবদল সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!