ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ধামইরহাটে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর বিকেল ৩ টায় থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা ভুটিভুটি যোগে ধামইরহাট বাজার ফুটবল মাঠে সমবেত হতে থাকে। বিকেল ৪ টায় ধামইরহাট বাজার থেকে কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সামসুজ্জোহা খান এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে আমাইতাড়া মোড়ে গিয়ে সমাবেশে জমায়েত হয়।
প্রতিবাদ সমাবেশ ১৮ দলীয় ঐক্যজোট সংগ্রাম কমিটির আহবায়ক ও থানা বিএনপির সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা। ওই সময় নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির মঈন উদ্দিন, থানা বিএনপির সম্পাদক সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফেরদৌস হাসান, যুবদল সভাপতি রেজাউল করিম মুসা, পৌর যুবদল সভাপতি আনিছুর রহমান, থানা যুবদল সম্পাদক কামরুজ্জামান বাদল, জাহানপুর ইউনিয়ন সংগ্রাম কমিটির আহবায়ক মৌলানা ইউনুছ আলী, ইউনিয়ন জামায়াত নেতা ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।




