কুষ্টিয়া প্রতিনিধি : জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৬ মার্চ বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের নের্তৃত্বে কুষ্টিয়ার আপামর জনসাধারনের অংশগ্রহণে লাখো কন্ঠে ‘সোনার বাংলা’ পরিবেশন করা হয়।

এর আগে ২৬শে মার্চের প্রথম প্রহরে কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতারা।
কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দেশ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দেশ টিভির ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের শাপলা চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভার বটমুলে গিয়ে শেষ হয়।

দেশ টিভির জেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে কেক কাটেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন সহ বিভিন মিডিয়ার স্থায়ীনয় সাংবাদিকবৃন্দ।




