ads

বুধবার , ৭ অক্টোবর ২০২৬ | ৭ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুটবলের জন্য যা করেছ, পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ : নেইমার

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ৭, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ণ

দেশের জার্সিতে নিজের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। ঐতিহাসিক এই ম্যাচের আগে সাবেক সতীর্থ মেসিকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার তারকা নেইমার।

Shamol Bangla Ads

নেইমার ও মেসি বার্সেলোনায় দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন। পরে পিএসজিতেও সতীর্থ ছিলেন দুজন। ক্লাব ফুটবলের পাশাপাশি তাদের বন্ধুত্বও গড়ে ওঠে। সেই সম্পর্কের স্মৃতি তুলে ধরে মেসির বিদায়ের আগে নেইমার লিখেছেন- ফুটবলকে যারা ভালোবাসে, তারা এত বছর ধরে তোমাকে উপভোগ করেছে।’

তিনি আরও লেখেন, ‘আজ তোমার দেশের ও জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। আশা করি, তুমি প্রতিটি মুহূর্ত উপভোগ করবে। আজকের সব সম্মাননা যেন তোমাকে আনন্দ দেয়। শুধু আর্জেন্টিনা তোমাকে ধন্যবাদ জানাচ্ছে না, ফুটবলের জন্য তুমি যা করেছ, তার জন্য পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ ‘

Shamol Bangla Ads

‘আমাকে আরও বেশি করে ফুটবলকে ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলতে পারা ছিল সম্মানের, আর তার চেয়েও বেশি সম্মানের ছিল তোমার পাশে থেকে ইতিহাসের অংশ হতে পারা।’
‘ধন্যবাদ, লিও মেসি।’

মেসির বিদায়ী ম্যাচে আজ বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের মনুমেন্টার স্টেডিয়ামে ম্যাচটি ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। ৩৯ বছর বয়সী মেসি এর আগে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ উপস্থিতি।

আর্জেন্টিনার হয়ে মেসির ২১ বছরের পথচলায় এসেছে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো বড় শিরোপা। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি। বিদায়ী ম্যাচে মাঠে নামার আগে তাই মেসিকে ঘিরে শুধু আর্জেন্টিনায় নয়, বিশ্বজুড়েই তৈরি হয়েছে আবেগের আবহ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads