ads

মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি, আসতে পারেন ঈদে

খবর টি পড়েছেন : ২২৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টিভি নাটকের অন্যতম সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকের অসামান্য ভালোবাসা পেয়েছে। তাদের সেই চেনা রসায়ন এবার আরো বড় পরিসরে, ভিন্ন আঙ্গিকে আসবে বড় পর্দায়।

Shamol Bangla Ads

হ্যাঁ, সিনেমায় জুটি হচ্ছেন নিশো ও মেহজাবীন। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে তাদের। এ বছরের জানুয়ারিতেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছিল। সে সময়ই খবরটা সামনে আসে। তবে নিশো-মেহজাবীন চূড়ান্ত হননি তখনো।

৫ অক্টোবর সোমবার রাতে তারকাদ্বয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই সুবাদে ‘পুলসিরাত’ আবার আলোচনায়। শাকিলের পোস্ট যেন নিশো-মেহজাবীন জুটির বড় পর্দা অভিষেকের সিলমোহর হয়ে এলো দর্শকের সামনে। সূত্রের দাবি, বর্তমানে ‘পুলসিরাত’-এর প্রস্তুতির শেষের দিকে। জানুয়ারির শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে। আর এক মাসের মধ্যেই টানা শুটিংয়ে দৃশ্যায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

Shamol Bangla Ads

আর মুক্তি? সূত্রের দাবি, রোজার ঈদকে ভেবেই কাজ গুছিয়ে নিচ্ছেন তারা। জানুয়ারিতে শুটিং আর ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশন শেষে মার্চে রোজার ঈদেই বড় পর্দায় অভিষেক হতে পারে নিশো-মেহজাবীনের। সেই সঙ্গে নির্মাতা হিসেবে ভিকি জাহেদেরও বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটবে।

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে দেশের অন্যতম আলোচিত ও সফল সিনেমাগুলো এসেছে এই প্রতিষ্ঠান থেকেই। তাই ‘পুলসিরাত’ নিয়েও বাড়তি আগ্রহ রয়েছে দর্শকের।

প্রসঙ্গত, ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব সিনেমায় দেখা গেছে নিশো-মেহজাবীনকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির কেন আলোচনায়? পরবর্তী সংবাদ জামদানি শাড়িতে ভক্তদের মুগ্ধ করলেন পূর্ণিমা