ads

শুক্রবার , ২ অক্টোবর ২০২৬ | ২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিব খানের ‘মহব্বত’ মুক্তি পাচ্ছে ঈদে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ২, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

৩ বছর আগে ‘প্রিয়তমা’ দিয়ে দর্শকের আলোচনায় ঝড় তুলেছিলেন শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফ। সিনেমাটি ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রে নতুন করে দর্শক টানার আলোচনাও তৈরি করেছিল। এবার সেই জুটি আবারও ফিরছেন বড় পর্দায়। নতুন এই সিনেমার নাম ‘মহব্বত’। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়ে শাকিব খান লিখেছেন, ‘কখনো কখনো ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকে মূল্য, প্রতিশ্রুতি আর লড়াই… পরিচয় করিয়ে দিচ্ছি মহব্বত; এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু। দেখা হবে আগামী কোরবানির ঈদে!’

এর আগে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’—দুটি সিনেমা নির্মাণ করেছেন হিমেল আশরাফ। দুই সিনেমারই প্রযোজনায় ছিলেন আরশাদ আদনান। এবার একই পরিচালক ও প্রযোজকের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন শাকিব খান।

Shamol Bangla Ads

তবে ‘মহব্বত’ সিনেমাটির গল্প, শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন কিংবা কবে থেকে শুটিং শুরু হবে—এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে কৌতূহল। শোনা যাচ্ছে, ‘মহব্বত’-এ শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে নতুন কোনো নায়িকাকে। আর সেই অভিনয়শিল্পী হতে পারেন ভিনদেশি কোনো তারকা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads