বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন শুরু করতে গিয়েই হোঁচট খেল ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার রক্ষণভাগে বারবার আক্রমণ করে একেবারে শেষ মুহূর্তে গোল পেয়েছে সেলেসাওরা। রায়ানের করা গোলে কোনোরকমে হার এড়িয়েছে ব্রাজিল।

নিউজার্সিতে গত ৫ জুলাই শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হারের ম্যাচটাই নেইমারের ব্রাজিলের জার্সিতে শেষ ম্যাচ। ব্রাজিলও সবশেষ খেলেছিল এই ম্যাচটাই। বিশ্বকাপ ব্যর্থতার পর ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে অনেক পরিবর্তন আনেন আনচেলত্তি। নতুন শুরুর ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে বাঁচালেন রায়ান। ১-১ গোলে ড্র হলো ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ।
৭ মিনিটে কুইনসল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে এগিয়ে যেতে পারত অস্ট্রেলিয়া। নেস্তরি ইরানকুন্দা শট নেন ব্রাজিলের লক্ষ্য বরাবর। কিন্তু সেলেসাওদের গোলরক্ষক হুগো সুজা তা প্রতিহত করেন। ব্রাজিল এরপর অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচের পরীক্ষা নিয়েছে। সকারু গোলরক্ষকও ঠাণ্ডা মাথায় সেলেসাওদের আক্রমণগুলো প্রতিহত করেন। ২১ মিনিটে ব্রুনো গিমারেসের শট ঠেকিয়ে দেন বীচ।

গিমারেস ব্যর্থ হওয়ার ২ মিনিট পর গোলের সুযোগ তৈরি করেন রাফিনিয়া। তবে ২৩ মিনিটে হেড দিলেও বীচ সেটা প্রতিহত করেন। নেইমার পরবর্তী ব্রাজিলের ১০ নম্বর জার্সি আজই পেলেন রাফিনিয়া। ৩৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রেরও আক্রমণ ঠেকিয়ে দেন সকারু গোলরক্ষক। গিমারেস-ভিনিদের মতো এস্তেভাও গোলের সুযোগ পেয়েছেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। অস্ট্রেলিয়াও গোলের সুযোগ হাতছাড়া করেছে।
বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলের ফুটবলারকেবিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলের ফুটবলারকে
প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে গোলের দেখা পায় ব্রাজিল। ৪৫ মিনিটের পর যোগ করা ১ মিনিটে এনদ্রিকের অ্যাসিস্টে গোল করেন এস্তেভাও। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেটা যাচাই-বাছাই করার পর এস্তেভাওয়ের গোল বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধের পর এস্তেভাও একের পর এক গোলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ৬০ মিনিটে ভিনির আরেক শট ঠেকিয়ে দেন বীচ। রাফিনিয়াও গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ব্রাজিলের একের পর এক আক্রমণের বিপরীতে গোলমুখ খোলে অস্ট্রেলিয়া। ৬৮ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন নেস্তরি ইরানকুন্ডা।




