ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারীদের উদ্দেশে সাফা কবির : নিজের জায়গা তৈরি করো

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ

শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা তার। ছোট পর্দায় নিজের উপস্থিতি দিয়ে পরিচিতি-জনপ্রিয়তা পেয়েছেন। এখন অবশ্য কাজ করেন কম, বেছে বেছে। তিনি সাফা কবির। নারী হিসেবে তার সাফল্যময় পথচলার স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা পেয়েছেন। ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন তিনি। এই পুরস্কার গ্রহণের পর বেশ আনন্দিত সাফা। সেই আনন্দের অনুভব থেকে অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন।

Shamol Bangla Ads

ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’

এর আগে পুরস্কারের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাফা। লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

Shamol Bangla Ads

সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে। ওই উৎসবে তার অভিনীত একাধিক নাটক এসেছিল। জনপ্রিয়তা আর প্রশংসাও পেয়েছিল নাটকগুলো। এরপর কিছুদিন আগে ঘুরে এসেছেন আমেরিকা। দেশে ফিরলেও নতুন কোনো কাজ করছেন কিনা, তা জানা যায়নি। হয়তো নীরবেই নিজেকে গুছিয়ে নিচ্ছেন, ভক্তদের জন্য নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন বলে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads