ads

শনিবার , ২৫ জুলাই ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ কোথায় জানা গেল

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৫, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ

২০২৬ ফিফা বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও নিজের সেরা রূপ দেখিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন লিওনেল মেসি। পুরো আসরজুড়ে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার খেতাবও নিজের করে নেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে হারের পর আবারো সেই একই প্রশ্ন সামনে আসে—আর কতদিন জাতীয় দলের আকাশি নীল-সাদা জার্সিতে দেখা যাবে এই মহাতারকাকে?

Shamol Bangla Ads

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বছর নয়, আগামী কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় ইতি টানতে যাচ্ছেন লিওনেল মেসি। আর এই ঐতিহাসিক বিদায়ি ম্যাচটি অনুষ্ঠিত হবে তারই নিজ দেশ আর্জেন্টিনার মাটিতে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রজন্মের কারও হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া এবং কোচ লিওনেল স্কালোনি যেন ২০৩০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে দল গুছিয়ে নিতে পারেন, সেজন্য আরও কয়েক মাস দলভুক্ত থাকতে চান মেসি। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই তিনি কোচ স্কালোনিকে পরবর্তী বিশ্বকাপের দলে তাকে না রাখার অনুরোধ জানিয়েছেন।

Shamol Bangla Ads

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কিংবদন্তি এই অধিনায়কের বিদায় স্মরণীয় করে রাখতে এক বিশেষ প্রীতি ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস-এর তথ্যমতে, ঘরের মাঠে এই বিশেষ ম্যাচের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন ফুটবলের এই জাদুকর।

মেসির নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা। এছাড়া তার অধীনেই ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।
দিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের ক্যারিয়ারজুড়ে যে সাফল্য ও রোমাঞ্চ তিনি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, ঠিক সেভাবেই রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ এক বিদায় চান কোটি ফুটবলপ্রেমী।

Need Ads
error: কপি হবে না!