ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৪, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। ৩ জুন বুধবার রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ ওই তথ্য নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

তিনি জানান, আজ আইভীর হাইকোর্ট ও নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা কারাগারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে থাকা ১২টি মামলায় জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়। ২ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী ২ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী। পরে তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে আজ রাত ১০টা ৮ মিনিটে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

সেলিনা হায়াৎ আইভী (৫৫) নারায়ণগঞ্জের বাসিন্দা। তিনি প্রয়াত আলী আহম্মদ চুনকার কন্যা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র।

Need Ads
error: কপি হবে না!