ads

বুধবার , ২০ মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরমুজ দিয়ে বাড়ছে ট্যাংকার চলাচল, জ্বালানির বাজারে স্বস্তি

শ্যামলবাংলা ডেস্ক
মে ২০, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বাড়তে শুরু করেছে। ২০ মে বুধবার অন্তত দুটি চীনা তেলবাহী জাহাজ হরমুজ অতিক্রম করে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করেছে বলে শিপিং ডেটায় দেখা গেছে। খবর আল আরাবিয়ার। বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান সংঘাত শিগগিরই প্রশমিত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, যুদ্ধ ‘খুব দ্রুতই শেষ হবে’ বলে তিনি আশা করছেন। একইসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন বেশ ভালো অবস্থানে আছি।’

হামলা স্থগিতের দাবি ট্রাম্পের
ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব আসার পর তিনি সম্ভাব্য সামরিক হামলা স্থগিত করেছেন। তিনি বলেন, ‘আমি আজ হামলার সিদ্ধান্ত নেওয়ার মাত্র এক ঘণ্টা দূরে ছিলাম।’ তবে একইসঙ্গে তিনি সতর্ক করেন, কোনো সমঝোতা না হলে কয়েক দিনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন হামলা হতে পারে।

Shamol Bangla Ads

হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক চাপ
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি পুনরায় চালু রাখা এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সংঘাতের কারণে শত শত তেলবাহী জাহাজ উপসাগরীয় অঞ্চল থেকে বের হতে পারেনি। চীনের দুটি সুপারট্যাংকার প্রায় ৪০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বহন করে প্রণালী অতিক্রম করেছে বলে এলএসইজি ও ক্লেপারের তথ্য জানিয়েছে।

শান্তির ইতিবাচক বার্তার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামও কিছুটা কমেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের কাছাকাছি নেমে আসে, যদিও পরে কিছুটা পুনরুদ্ধার হয়।

আলোচনায় জটিলতা
ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স স্বীকার করেছেন, ইরানের নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজনের কারণে আলোচনায় জটিলতা তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘অনেক সময় ইরানের আলোচনাকারীদের অবস্থান পুরোপুরি পরিষ্কার থাকে না।’
অন্যদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি দাবি করেন, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালালে কঠোর সামরিক জবাবের মুখে পড়তে হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের নতুন শান্তি প্রস্তাবে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের দাবিও জানিয়েছে তেহরান। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের নতুন প্রস্তাবে আগের অবস্থান থেকে বড় কোনো পরিবর্তন নেই।

যুদ্ধবিরতি টিকে থাকলেও উত্তেজনা অব্যাহত
এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল বলছে, তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্ষমতা দুর্বল করা। তবে বিশ্লেষকদের মতে, এখনো ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আঞ্চলিক প্রভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বজায় থাকলেও অঞ্চলজুড়ে এখনো চরম উত্তেজনা বিরাজ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!