ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘিতে ৩ চেয়ারম্যানসহ ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০১৪ ৭:২৯ অপরাহ্ণ

adamdighi-p1-02-02-14আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল রবিবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জান যায়, উপজেলা চেয়ারম্যান পদে ১৯ দল সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু ও ইসলামি আন্দোলনের মাওঃ আব্দুল গাফ্ফার মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জামায়াতের ডাঃ ইউনুছ আলী, জাতীয় পাটী (এরশাদ) ফেরদৌস হাসান সুমন, আওয়ামীলীগের রেজাউল ইসলাম খান হীরা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাকের স্ত্রী স্কুল শিক্ষিকা ফরিদা খাতুন, জামায়াতের ফারহানা আহম্মদ মালা। এ উপজেলায় দ্বিতীয় ধাপে মনোনয়ন পত্র  ৪ ফেব্রুয়ারী জেলা রিটানিং অফিসে বাছাই ও আগামী ২৭  ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!