ads

বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আউশ আবাদ বৃদ্ধিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৮, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ

শেরপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌমুসে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।৮ এপ্রিল বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সদর উপজেলার কৃষকদের মাঝে ওই বীজ ও সার তুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নিজাম উদ্দিনসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, সদর উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আউশ আবাদে আগ্রহী করে তুলবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Shamol Bangla Ads

এদিন সদর উপজেলার ১ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!