ads

মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীতিমালা সংশোধনের দাবিতে শেরপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ৫১৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স প্রদান এবং ‘সারসংক্রান্ত নীতিমালা ২০২৫’ সংশোধনের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুলহাস, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, সদস্য লিটন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী উপজেলা পর্যায়ে খুচরা সার বিক্রয়ের অনুমতি ও অনুমোদনের জন্য টি.ও লাইসেন্স চালু করা হয়। এতে গ্রামীণ কৃষকরা দ্রুত সার সংগ্রহের সুবিধা পেতেন। কিন্তু নতুন নীতিমালার কারণে অভিজ্ঞ ও বৈধ খুচরা সার বিক্রেতারা ব্যবসা হারানোর ঝুঁকিতে রয়েছেন। এতে একদিকে কর্মসংস্থান হুমকির মুখে পড়বে, অন্যদিকে কৃষি উৎপাদন ও সার সরবরাহ ব্যবস্থায় সংকট সৃষ্টি হতে পারে। তাই আগের নীতিমালা বহাল রাখার দাবি জানান তারা।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে জেলার শতাধিক খুচরা সার ডিলার উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংসদ সদস্য ফাহিম চৌধুরীর… পরবর্তী সংবাদ শেরপুরের বিশিষ্ট কবি-সাংবাদিক তালাত মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads