ads

রবিবার , ১ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ

পাকিস্তানের বিদায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলো নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে হেরেও সেমিফাইনালে চলে গেলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় নিউজিল্যান্ড। কলম্বোয় অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়ায় ৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায় ইংল্যান্ড। ব্রিটিশরা আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। তবে এদিন জিতে টানা ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেলো।

Shamol Bangla Ads

ইংল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়ার জন্য পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের দিকে তাকিয়ে ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। শনিবার পাল্লেকেল্লে স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শাহিবজাদা ফারহান ও ফখর জামানের ব্যাটিং তাণ্ডবে ৮ উইকেটে ২১২ রান করে পাকিস্তান। দলের হয়ে ১০০ রান করেন ফারহান। তিনি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে ২টি সেঞ্চুরির রেকর্ড গড়েন।

পাকিস্তানের ইনিংস শেষে আইসিসি জানায় সেমিফাইনালে যেতে হলে শ্রীলংকাকে ১৪৭ রানে আটকাতে হবে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলকে।

Shamol Bangla Ads

কিন্তু শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা ৩১ বলে ৭৬ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জয়ের স্বপ্ন দেখালেও শেষ বলে ছক্কা হাঁকাতা না পরায় ৫ রানে হেরে যায় শ্রীলংকা। পাকিস্তান জয় পেলেও সেমিফাইনালের আগে বিদায় নেয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!