ads

রবিবার , ১ মার্চ ২০২৬ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০২৬ ১:১২ অপরাহ্ণ

আত্মহত্যা করেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন জাহের আলভী। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি।

পোস্টে অভিনেতা জানান, দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় তার স্ত্রী মারা গেছেন। খবরটি শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কথা বলার মতো অবস্থায় নেই।

Shamol Bangla Ads

জাহের আলভী লেখেন, খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।

এরপর তিনি আরো লেখেন, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা।

Need Ads
error: কপি হবে না!