ads

মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনে নির্বাচন ৯ এপ্রিল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ

বগুড়া-৬ (সদর) আসনের শূন্য পদে উপনির্বাচন ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনের ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ এসব তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এসব আসনের তফসিল আজ ঘোষণা করা হবে।

এর আগে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এতে তফসিলের নিয়মানুযায়ী তাকে যেকোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

Shamol Bangla Ads

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ৪ ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!