ads

বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার উদ্যোগে মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী-সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ

শেরপুর পৌরসভার উদ্যোগে ইউজিআইএপি বাস্তবায়নের অংশ হিসেবে পিআরএপি’র আওতায় মাসব্যাপী কম্পিউটার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার সকালে পৌরসভা মিলনায়তনে আয়োজিত ওই সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দক্ষতা অর্জনের বিকল্প নেই। বিশেষ করে এআই প্রযুক্তির যথাযথ ব্যবহার ও ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম, পৌর প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির, বস্তি/সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ, ফ্রিল্যান্সার প্রশিক্ষক মো. মিনহাজ উদ্দিনসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

মাসব্যাপী এ প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!