ads

বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ

সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেব্ষণ ও গবেষণা সূত্রে জানা গেছে, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

Shamol Bangla Ads

আবহাওয়া অধিপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারাজানা সলতানা জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। ভূমিকম্পের কাঁপনি অনেকে টেরও পাননি। তবে ঘনঘন ভূমিকম্পের কারণে সিলেটে আতঙ্ক রয়েছে।

এর আগে গত ১০ ফেবুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওই দিন সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

Shamol Bangla Ads

তারও আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।

Need Ads
error: কপি হবে না!