ads

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ৫৮১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি এ মন্তব্য করেন।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পরে ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে আমরা আজ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছি। এর মাধ্যমে দেশে একটি শুভদিনের শুভ সূচনা হলো।

এই নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে, দেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে?’
তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো। আমরা আশা করি, এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, রাজনীতিকে, অর্থনীতিকে তার অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে।’

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাত, আত্মত্যাগের মধ্য দিয়ে এই দিনটির শুভসূচনা হয়েছে।

২০০০ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি এই নির্বাচন সুষ্ঠু, অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনগণ নির্বিঘ্নে ভোট দিলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব… পরবর্তী সংবাদ আজকে নতুন বাংলাদেশের জন্মদিন : প্রধান উপদেষ্টা

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads