ads

শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে নির্বাচনি বিতর্কে বসতে চান জামায়াত আমির

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ২:০২ অপরাহ্ণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্যে নির্বাচনি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং আস্থার অভাব থাকলে কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই কেবল রাজনৈতিক বৈধতা আসে।

Shamol Bangla Ads

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পর তরুণদের কাছে রাজনীতিকে সভ্য, সহনশীল ও সংঘাতমুক্ত হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক নেতাদের দায়িত্ব। তিনি বলেন, গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে সমালোচনার মুখে উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করা প্রয়োজন।

তারেক রহমান তার ইশতেহার উপস্থাপন করেছেন উল্লেখ করে জামায়াত আমির উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানান। ডা.শফিকুর রহমান বলেন, উন্মুক্ত আলোচনায় উভয় পক্ষ নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরবেন এবং সিদ্ধান্ত নেবে জনগণ।

Shamol Bangla Ads

ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের রায়কে সম্মান করার অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করা জরুরি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!