ads

সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামায়াত দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ

জামায়াত দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনী সভায় তিনি ওই মন্তব্য করেন।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, জামায়াতের আমির মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি এটা উনি বলে থাকেন, তাহলে সেটা ঠিক করেননি।

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কেন? গার্মেন্টসে যারা কাজ করেন তাদের বলেছে, পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেয়া হবে না।

এসময় তিনি ভোটারদের সাথে কুশলবিনিময় করেন ও আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট চান।

Need Ads
error: কপি হবে না!