ads

বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকার যে ৩ আসনে লড়বেন নাহিদ-পাটওয়ারী-তাসনিম জারা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনে দলটি থেকে ঢাকার তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। নাহিদ ইসলাম নির্বাচনে লড়বেন ঢাকা-১১ আসন থেকে, নাসীরুদ্দীন পাটওয়ারী লড়বেন ঢাকা-১৮ এবং ডা. তাসনিম জারা নির্বাচনে লড়বেন ঢাকা-৯ আসন থেকে। ১০ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনয়নের এ ঘোষনা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করছি। আজ যাদের নাম প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটা তদন্ত করে তার প্রার্থিতা বাতিল করবো।

এছাড়া দলের হেভিওয়েটদের মধ্যে পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, রংপুর-৪ আসনে আখতার হোসেন, ঢাকা-১৭ আসনে ডা. তাজনূভা জাবীন এবং কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে লড়বেন হাসনাত আবদুল্লাহ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!