ads

রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আসছে রানি মুখার্জির ‘মারদানি ৩’

খবর টি পড়েছেন : ৪২৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইয়াশ রাজ ফিল্মস তাদের আসন্ন ছবি ‘মারদানি ৩’-এর মুক্তির তারিখ পরিবর্তন করেছে। শুক্রবার (১০ জানুয়ারি) নির্মাতারা জানিয়েছেন, ছবিটি এখন মুক্তি পাবে ৩০ জানুয়ারি ২০২৬। আগে ছবিটির মুক্তির তারিখ নির্ধারিত ছিল ২৭ ফেব্রুয়ারি ২০২৬।

Shamol Bangla Ads

নির্মাতাদের মতে, ‘মারদানি ৩’ একটি রুদ্ধশ্বাস থ্রিলার, যেখানে ভালো ও মন্দের মধ্যে তীব্র সংঘর্ষ দেখা যাবে।

ছবিতে পুলিশ অফিসার শিবানী শিবাজী রায় দেশের নিখোঁজ বহু মেয়েকে উদ্ধারের জন্য সময়ের সঙ্গে লড়াই করবেন। এই গল্পে রয়েছে অ্যাকশন, আবেগ এবং ন্যায়ের জন্য নিরলস সংগ্রাম।
‘মারদানি’ হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় নারী-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি। এটি ভারতের একমাত্র বড় পুলিশ ফ্র্যাঞ্চাইজি, যেখানে প্রধান চরিত্রে একজন নারী পুলিশ অফিসারকে দেখা যায়।

Shamol Bangla Ads

প্রায় এক দশক ধরে দর্শকদের ভালোবাসা পেয়ে আসছে এই সিরিজ। তৃতীয় কিস্তিতেও শিবানী শিবাজী রায়ের চরিত্রে ফিরছেন রানি মুখার্জি।
২০১৪ সালে মুক্তি পায় প্রথম ‘মারদানি’, যার মাধ্যমে বিয়ের পর বড় পর্দায় ফিরে আসেন রানি মুখার্জি। পরে মুক্তি পায় ‘মারদানি ২’, যা দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

রানি মুখার্জি আগেই জানিয়েছেন, ‘মারদানি ৩’ আগের ছবিগুলোর তুলনায় আরো অন্ধকার, ভয়ংকর ও নৃশংস হবে। এই মন্তব্যের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে।

ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। প্রথম ‘মারদানি’ ছবিতে মানব পাচারের বাস্তবতা তুলে ধরা হয়েছিল, আর দ্বিতীয় ছবিতে দেখানো হয়েছিল এক সিরিয়াল অপরাধীর মানসিক বিকৃতি। ‘মারদানি ৩’ সমাজের আরো এক ভয়াবহ দিক তুলে ধরবে বলে জানিয়েছেন নির্মাতারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোজার ইনস্টাগ্রামে তাহসান এখনো রয়েছেন পরবর্তী সংবাদ অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন