ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোহাম্মদ রবিউল আলম এর কবিতা ‘অচেনা আপন’

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

আমাকে আমি চিনি না বলেই
তোমাকে চিনতে চাই না কখনো,
নিজের কাছে আমি অচেনা বলেই
তোমার পরিচয় চাইতে সাহস পাই না।
কী হবে পারস্পরিক পরিচয় জেনে?
যুগ যুগ ধরে কত মানুষ এলো আর গেলো
আমরা ক’জনেরই বা পরিচয় জানি,বলো,
বাসে-ট্রেনে,দেখো,কত লোক এক আসনে সহযাত্রী
পরিচয় না জেনেও দিব্যি পাড়ি দেয় হাজারও মাইল!
আর যত ল্যাঠা,সব পরিচিত জনের সাথে,
কথায় অমিল,কাজে অমিল, ভাবনায়ও বিস্তর ব্যবধান
ছাড়াছাড়ি বলো,মারামারি বলো সব পরিচয় সূত্রে বাঁধা।
অচেনাকে আপন করার শক্তি-সাহস ক’জনের থাকে?
অচেনাকে কে বাঁধতে পারে অদৃশ্য সূতায়
সেই তো পরম আপন,পরম প্রিয়, পরম আরাধ্য!
তুমি কী বলো?

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!