ads

বৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ধন্যবাদ দিলেন চলচ্চিত্র-নাটকের নেতারা

খবর টি পড়েছেন : ২১২
তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ধন্যবাদ দিলেন চলচ্চিত্র-নাটকের নেতারা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চলচ্চিত্র ও টেলিভিশনের কলাকুশলীরা আলাদাভাবে কাজ করছেন। ভিন্ন এই দুটি মাধ্যমের শিল্পীরা সংস্কৃতির স্বার্থে এক হয়ে কাজ করতে চাচ্ছেন বলে জানা গেছে। এ কারণে চলচ্চিত্র পরিচালক, শিল্পী, টেলিভিশনের নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের নেতারা মতবিনিময় করেন। ৭ অক্টোবর বৃহস্পতিবার তারা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মুহমুদের সঙ্গে দেখা করেন।

Shamol Bangla Ads

এর আগে গতকাল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আমন্ত্রণে টেলিভিশন মাধ্যমের বিভিন্ন সংগঠনের নেতারা যৌথ মতবিনিময় সভায় উপস্থিত হন। আলোচনায় বিদেশি চ্যানেল সম্প্রচারে ক্লিন ফিড সংক্রান্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ (এমপি) ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের (এমপি) সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিদেশি চ্যানেল সম্প্রচারে ক্লিন ফিড-সংক্রান্ত বিষয় নিয়ে তারা কথা বলেন। বিষয়টি রাইজিংবিডিকে জানান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

Shamol Bangla Ads

জায়েদ খান জানান, ক্লিন ফিড ছাড়া কোনো টিভি চ্যানেল চলবে না! আর সময় বাড়ানো হবে না। দেশীয় সাংস্কৃতি বিকাশ ও রক্ষায় মন্ত্রী মহোদয় অনড় আছেন। এ সময় উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, মনোয়ার হোসেন ডিপজল, নায়ক রুবেল, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু, আহসান হাবিব নাসিমসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৌন্দর্য ধরে রাখতে বুবলীর ‘ডেটিং উইথ ইয়োগা’ পরবর্তী সংবাদ দেশে সাত মাসে করোনায় সর্বনিম্ন ১২ জনের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads