ads

মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্দোলনের ইস্যু সৃষ্টি করতেই নির্বাচন বয়কট : হানিফ

খবর টি পড়েছেন : ১৭২
আন্দোলনের ইস্যু সৃষ্টি করতেই নির্বাচন বয়কট : হানিফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

hanif  2শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আন্দোলনের ইস্যু সৃষ্টির জন্যই বিএনপি নির্বাচন বয়কট করেছে। নির্বাচন বর্জন বিএনপির পূর্বপরিকল্পিত। পরাজয় নিশ্চিত জেনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাটক করেছেন। ৩ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট বর্জনের পর ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘বিএনপি যে অভিযোগ করছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভোট শান্তিপূর্ণভাবে চলছে।’ ভোটকেন্দ্রে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থী।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা আব্বাস ও তাবিথ আউয়ালের পক্ষে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। এর আগে সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট বর্জন করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রামুতে ৬ হাজার ইয়াবাসহ আটক ১ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বোরো ধানকাটা শুরু : শ্রমিক সংকটে বিপাকে…