ads

সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন ফারিণ

খবর টি পড়েছেন : ৫০২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

যেন পাকাপাকিভাবেই গানের জগতে পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে তার নতুন গানের খবর। সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া তার দ্বিতীয় গান ‘মন গলবে না’ মুক্তি পাচ্ছে চলতি মাসেই; অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। শুধু গায়িকা হিসেবেই নয়, নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করছেন ফারিণ।

Shamol Bangla Ads

গানটি ফারিণের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’ থেকে নির্মিত হয়েছে। গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। ভিডিওতে মডেল হিসেবে ফারিণ ও ইমরান দুজনেই অভিনয় করেছেন। গানটির গীতিকারও কবির বকুল। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল।

এদিকে, বেশ কিছুদিন ধরেই কিছু কৌশল অবলম্বন করে একাধিক পোস্ট দিয়েছিলেন ফারিণ। তাতে প্রায়ই উল্লেখ করেছিলেন, ‘তোমার জন্য আমার এ মন গলবে না।’ সে থেকে ভক্তদের আগ্রহও বাড়তে থাকে। অবশেষে জানা যায়, এটি তার ‘মন গলবে না’ গানের প্রচার।

Shamol Bangla Ads

অভিনয়ের পাশাপাশি ফারিণের গান করার খবরটি নতুন নয়। গত বছর ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে তার গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় ভক্তদের মধ্যে নতুন গানের আগ্রহ বাড়ে।

জানা গেছে আগামী ৪ ডিসেম্বর ফারিণ ও ইমরান মাহমুদুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি একযোগে মুক্তি পাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন অঙ্কুশ পরবর্তী সংবাদ গোপনে বিয়ে সারলেন সামান্থা!