ads

মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গানটি সবাই কীভাবে নেবেন সেটার অপেক্ষাতেই আছি

খবর টি পড়েছেন : ৫০১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গেল বছর গান গেয়েও সাড়া ফেলেন এই তারকা। ইত্যাদিতে তাহসানের সঙ্গে তাঁর গাওয়া ‘রঙে রঙে রঙ্গিন হব’ গানটি ট্রেন্ডিংয়ে ছিল বেশ কিছুদিন। প্রশংসিত হয় সব মহলে। সেই ধারাবাহিকতায় এবার নতুন উপহার দিতে যাচ্ছেন ফারিণ।

Shamol Bangla Ads

গানটির শিরোনাম ‘মন গলে না’। ইমরান মাহমুদুলের সুর সংগীতে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানালেন ফারিণ। গতকাল গানটির একটি পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে ফারিণ লিখেন ট্রেলার আসছে শিগগিরই। গানটি লিখেছেন গীতিকার কবির বকুল। ফারিণের গাওয়া এর আগে ‘রঙে রঙে রঙ্গিন হব’ গানটিরও গীতিকার ছিলেন তিনি।

এই লেখার সূত্র ধরেই যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। ফারিণ বলেন, গানের শিরোনাম ‘মন গলে না’। সব রেডি করে বসে আছি। এর মধ্যে ভূমিকম্পের ঝাঁকুনি দেশবাসীর মাঝে নতুন করে আতঙ্ক তৈরি করে গেল। এই আতঙ্ক না কাটা পর্যন্ত গানটি মুক্তি দিতে পারব না। তবে আশা করছি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে গানটি প্রকাশ করতে পারব।

Shamol Bangla Ads

কিছুদিন আগে ফারিণ জানিয়েছিলেন প্রযোজনায় আসছেন তিনি। ‘ফড়িং ফিল্মস’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছিলেন। এবার জানালেন, এই প্রোডাকশন হাউসের ব্যানারেই ফারিণ তাঁর নতুন গানটি নির্মাণ করেছেন এবং তা প্রকাশ করবেন ফারিণের নিজের ইউটিউবে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ এটি। তাই বাড়তি ভালোবাসা, যত্ন ও প্রত্যাশা জড়িয়ে আছে বলেই যোগ করলেন ফারিণ।

ফারিণ বলেন, সিনেমা করব করব বলে শুরু করে দিয়েছি। ইনসাফের নতুন সম্প্রতি নতুন সিনেমারও খবর দিলাম। আগামীতে আরও ভালো ভালো গল্পের কাজের খবরও দিতে পারব ইনশাআল্লাহ। তবে এখন আপাত রয়েছি গানটি নিয়ে। গানটি সবাই কীভাবে নেবেন সেটার অপেক্ষাতেই আছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই পরবর্তী সংবাদ ফিমেল আর্টিস্টদেরকে একটু সাপোর্ট করেন : জেফার