ads

বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন এই আপডেটে রিলস ফিডে আসছে ইনস্টাগ্রামের মতো “ফ্রেন্ড বাবলস” ও আরও বুদ্ধিমান এআই-নির্ভর সাজেশন সিস্টেম। মেটার দাবি, এই আপডেট ফেসবুককে আরও ব্যক্তিগত ও প্রাণবন্ত করে তুলবে। যেখানে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে বেশি যুক্ত থাকবেন এবং পছন্দের কনটেন্ট সহজেই খুঁজে পাবেন।

Shamol Bangla Ads

মঙ্গলবার মেটা ঘোষণা দেয়, নতুন রিলস অ্যালগরিদমে এখন নতুন ও সাম্প্রতিক ভিডিওগুলো অগ্রাধিকার পাবে। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের স্ক্রল করার সময় আগের তুলনায় ৫০ শতাংশ বেশি নতুন রিলস দেখতে পাবেন। একই সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর রিকমেন্ডেশন টুল। যা ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজিয়ে দেবে।

মেটার ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট জগজিৎ চাওলা বলেন, “যদি কোনো ব্যবহারকারী এআই-তৈরি কনটেন্টে আগ্রহ দেখান, সিস্টেম তা বুঝে একই ধরনের কনটেন্ট আরও বেশি দেখাবে। আবার কেউ যদি এসব পছন্দ না করেন, তবে অ্যালগরিদম তা দ্রুত শনাক্ত করে সেই ধরণের ভিডিও কম দেখাবে।”

Shamol Bangla Ads

নতুন ইন্টারফেসে যুক্ত হয়েছে সহজ ‘Not Interested’ বোতাম, ভিডিও সেভ ও পার্সোনাল কালেকশন সাজানোর সুবিধা। এতে ব্যবহারকারীরা এখন নিজের দেখার অভিজ্ঞতা নিজে কিউরেট করতে পারবেন। শুধুমাত্র অ্যালগরিদমের উপর নির্ভর করতে হবে না।

রিলস ফিড এখন “এই মুহূর্তে কী ঘটছে”–এর উপর জোর দেবে। অর্থাৎ নতুন, সাম্প্রতিক এবং সময়োপযোগী কনটেন্টই বেশি দেখা যাবে। টিকটকের মতোই ভিডিওর নিচে এখন এআই-চালিত সার্চ সাজেশন আসবে। যেখানে ব্যবহারকারীর দেখা ভিডিও ও আগ্রহের ভিত্তিতে কিছু কিওয়ার্ড সাজেস্ট করা হবে। এতে কনটেন্ট অনুসন্ধান আরও সহজ হবে।

চাওলা বলেন, “আমরা চাই ফেসবুক আবার মানুষের নেটওয়ার্ক হয়ে উঠুক। যেখানে বন্ধুদের কার্যক্রম চোখে পড়বে।”

ফেসবুকের নতুন এই উদ্যোগ দেখাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জেনারেটিভ এআই এখন কত গভীরভাবে যুক্ত হয়েছে। চাওলা নিশ্চিত করেছেন, ওপেনএআইয়ের সোরা বা মিডজার্নি–এর মতো টুলে তৈরি ভিডিওগুলোও ফেসবুকের অ্যালগরিদমে মানুষের তৈরি ভিডিওর মতোই বিবেচিত হবে।

ফেসবুক জানায়, তাদের এআই সিস্টেম এখন ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়া ক্লিককেও বিশেষ গুরুত্ব দেয়। যাতে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট দ্রুত বাদ যায়।

এই আপডেটের মাধ্যমে মেটা স্পষ্ট করছে, তারা শুধু ভিডিও ওয়াচ টাইম বাড়াতে নয় বরং মানুষের মধ্যে সামাজিক সংযোগ পুনরুদ্ধার করতেও কাজ করছে। ফেসবুকের মতে, এই নতুন রিলস অভিজ্ঞতা প্ল্যাটফর্মটিকে আরও জীবন্ত, প্রাসঙ্গিক এবং ব্যবহারকারীকেন্দ্রিক করে তুলবে।

Need Ads
error: কপি হবে না!