ads

শনিবার , ২ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

খবর টি পড়েছেন : ৩০২
বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

শোক বার্তায় আরও বলা হয়, মুকুল বোস ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এর আগে গত ২৮ মে মুকুল বোসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরে বেশ কিছুদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা : নতুন… পরবর্তী সংবাদ পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড সোয়া ৩ কোটি…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads