ads

বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দিতে চান বুলবুল

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ১:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে গত সোমবার। পরদিন প্রথমবারের মতো বোর্ড সভায় বসেন নতুন কমিটির সদস্যরা। যেখানে তারা প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত ২৫ পরিচালকের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে। । এদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়েও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

Shamol Bangla Ads

নতুন কমিটির সভা ছাড়াও আরেকটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন খবরটি জানান। তিনি বলেন, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পথে হাঁটতে যাচ্ছে বিসিবি। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।

এর আগে থেকে বিসিবির আয়োজনে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরও সেই আওতায় আনার সিদ্ধান্ত হতে যাচ্ছে নতুন সংযোজন।

Shamol Bangla Ads

মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোন ফরম্যাটে টুর্নামেন্ট হবে সে ধারণাও দিয়েছেন নবনির্বাচিত এই সভাপতি। বুলবুল বলেন, এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করবো।

Need Ads
error: কপি হবে না!