ads

রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব শিক্ষক দিবসে স্বপ্নদলের ‘হেলেন কেলার’

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৫’-এ শিক্ষাগুরুদের প্রতি আন্তরিক সম্মান জানাতে শিক্ষকের অতিমানবিক প্রেরণা আর শিক্ষার্থীর অসামান্য শ্রদ্ধাজ্ঞাপনের স্মারক ‘হেলেন কেলার’ প্রযোজনার বিশেষ মঞ্চায়নের আয়োজন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। ৫ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর ওই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ‘বিশ্বের বিস্ময়’ মহীয়সী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। অভিনয় করছেন জুয়েনা শবনম।

Shamol Bangla Ads

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্তেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনা। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপ! উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও। অজস্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রকাশিত ও বিকশিত হয়ে মানবকল্যাণে নিবেদিত হতে পারাটাই হয়তো জীবনের চূড়ান্ত সার্থকতা! আর বিরূপ পরিস্থিতিতেও মানুষের কর্তব্য যে হতে পারে কতখানি মহান- এসব উচ্চাঙ্গের অনুভবই শেষাবধি প্রধান হয়ে ওঠে হেলেন কেলারের জীবনীনির্ভর এবং গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতির এ প্রযোজনায়। কাল ‘হেলেন কেলার’-এর ৫৯তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দেশে নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি ‘হেলেন কেলার’ প্রযোজনাটি দেশের বাইরে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতে চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশের সীমা ছাড়িয়ে ইতোমধ্যে ছয়’টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে দর্শকনন্দিত সম্প্রচারের
মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলেও স্মরণীয় গ্রহণযোগ্যতা পেয়েছে।

Shamol Bangla Ads

মঞ্চে একঘণ্টা দৈর্ঘ্যের ‘হেলেন কেলার’-এর নামের ভূমিকায় ও একক-অভিনয় করছেন জুয়েনা শবনম। ইতোমধ্যে হেলেন কেলার ভূমিকার দর্শকনন্দিত উপস্থাপনের জন্য তিনি নাট্যাঙ্গনে ‘বাঙলামঞ্চের হেলেন কেলার’ বলে অভিধা পেয়েছেন। ‘হেলেন কেলার’ প্রযোজনায় অনন্যসাধারণ রূপায়নের জন্য তিনি কাঁচখেলা রেপার্টরি থিয়েটার প্রবর্তিত ‘নারী দিবস নাট্য সম্মাননা ২০২৪’ অর্জন করছেন।

ব্যক্তিগত জীবনে জুয়েনা শবনমও একজন শিক্ষক, সরকারি তিতুমীর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তিনি। ২২তম বিসিএস-এর মাধ্যমে শিক্ষকতা পেশায় তিনি যুক্ত হয়েছেন। শিক্ষক দিবসে ‘হেলেন কেলার’ প্রযোজনা মঞ্চায়নের অনুভুতি সম্পর্কে তিনি বলেন- ‘ শিক্ষকের অতিমানবিক প্রেরণা আর শিক্ষার্থীর অসামান্য শ্রদ্ধাজ্ঞাপনের স্মারক একটি চমৎকার প্রযোজনা ‘হেলেন কেলার’। ২০১৭ থেকে গভীর অনুরাগে শিক্ষাগুরুদের সম্মান জানাতে প্রতিবছর শিক্ষক দিবসে ‘হেলেন কেলার’ প্রযোজনার বিশেষ মঞ্চায়ন করে আসছি, যা সত্যি আমার জন্য এক পরম পাওয়া। নাট্যকর্মী হিসেবে এবং অবশ্যই শিক্ষক্ হিসেবে এ বিষয়টি আমার জীবনকে অন্যরকম সার্থকতা দিয়েছে। ‘হেলেন কেলার’ প্রযোজনাটি জাপানের টোকিও, ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যেৎসব, ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল নাট্যেৎসবে প্রদর্শিত হয়েছে- যা নিঃসন্দেহে অনন্য সাফল্য, কিন্তু তারপরেও শিক্ষক দিবসে ভালোবাসার এ বিশেষ প্রদর্শনীর জন্য আমি প্রতীক্ষায় থাকি সারা বছর!বেশ উপদেষ্টা

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!