ads

শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুষ্টিগুণে ভরপুর ড্রাগন ফল

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

এক সময় শুধুমাত্র সুপারশপে পাওয়া গেলেও এখন বাংলাদেশের অনেক জায়গাতেই ড্রাগন ফলের চাষ হয়। এই ফলটির দামও এখন হাতের নাগালে। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি দৈনন্দিন খাদ্যতালিকায় যোগ করলে অনেক উপকার মিলবে।

Shamol Bangla Ads

বিশেষজ্ঞদের মতে, ফলের সেরা ড্রাগন ফ্রুট। স্বাস্থ্যকর নানা উপাদানে, নানা উপকারে শরীরকে সতেজ রাখতে এর জুড়ি মেলা ভার। একাধিক স্বাস্থ্যকর উপাদানে ভরপুর এই ফল শরীরকে ভাল রাখতে সাহায্য করে ।
নিয়মিত এই ফল খেলে যেসব উপকারিতা মেলে-

১. ড্রাগন ফলে থাকা ফাইবার হজমে সহায়তা করবে। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

Shamol Bangla Ads

২. এই ফল প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করতে পারে শরীরে। একইসঙ্গে এটি একটি কম-ক্যালোরি এবং পুষ্টিকর খাদ্যের বিকল্প।

৩. ড্রাগন ফলে ক্যালোরি থাকে তুলনামূলকভাবে কম। প্রতি ১০০ গ্রামে ক্যালোরি প্রায় ৫০ থেকে ৬০। প্রতি ১০০ গ্রামে কার্বোহাইড্রেটের পরিমাণ, প্রায় ১১ থেকে ১৩ গ্রাম মতো। ফলে কম কার্বোহাইড্রেটের উপাদান হিসেবে এই ফল খুব উপকারী।

৪. ভিটামিন সি-এর একটি চমৎকার উৎস হল ড্রাগন ফ্রুট। প্রতি ১০০ গ্রামে এই অপরিহার্য পুষ্টি উপাদানের অংশ প্রায় ৩ গ্রাম। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। শরীরকে আয়রন শোষণে সাহায্য করে এবং সুস্থ ত্বকের উন্নতি সাধন করে। ড্রাগন ফলে খুব অল্প পরিমাণে ক্যালসিয়ামও থাকে। যা হাড়ের সক্ষমতা ও মাংসপেশির জন্য খুব গুরুত্বপূর্ণ। আয়রনও থাকে অল্প পরিমাণে। যা শরীরে লোহিতকণিকা উৎপাদনে সহায়তা করে।

৫. শরীরের মাংসপেশির কার্যক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন ম্যাগনেসিয়াম। দরকার স্নায়ুতন্ত্রের কার্যকারিতার জন্যও। প্রতি ১০০ গ্রাম ড্রাগন ফলে প্রায় ১৮ গ্রাম ম্যাগনেসিয়াম থাকে।

৬. লাল ড্রাগন ফলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। এই ফলে থাকা বেটালেইনস শরীরের অক্সিডেশিভ স্ট্রেস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ও শরীরের যে কোনও রকম প্রদাহ থেকে মুক্তি দিয়ে থাকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!