ads

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

বিশিষ্ট সংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত হয়। সমকালকে খবরটি নিশ্চিত করে ফরিদা পারভীনের স্বামী গাজী আবদুল হাকিম বলেন, সার্বিকভাবে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। ফুসফুস আর কিডনির সমস্যায় ভুগছেন তিনি। শরীর প্রচণ্ড দুর্বল। গত দুই দিনের চেয়ে আজকের অবস্থা খুবই খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন।

Shamol Bangla Ads

জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ফরিদা পারভীনের রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। তার জ্ঞানের মাত্রাও অনেক কম। কিডনি জটিলতার বিষয়টি তো আছেই। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক।

Shamol Bangla Ads

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ১৩ দিন হাসপাতালে থেকে বাসায় ফেরেন। এরপর ৫ জুলাই মাসে অসুস্থ হয়ে পরলে তাকে হাসাপাতালের আইসিইউতে নেওয়া হয়। টানা দুই সপ্তাহ তখন হাসপাতালে ছিলেন তিনি। এরপর চিকিৎসকের বেঁধে দেওয়া নিয়মের বেড়াজালেই দিন কাটছিল তার। এর মধ্যে খবর আসে গত ২ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছেন এই শিল্পী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!