ads

মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের রেকর্ড

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট আগস্ট মাসে নতুন রেকর্ড অর্জন করেছে। গত মাসে কেন্দ্রটির দুটি ইউনিট থেকে ৭৭১ দশমিক ৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা সর্বোচ্চ প্যারামিটার (পিএলএফ) হিসেবে ৭৮ দশমিক ৫৮ শতাংশ।

Shamol Bangla Ads

দেশের মোট ১০ হাজার ১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে এককভাবে রামপাল বিদ্যুৎকেন্দ্র অবদান রেখেছে ৭ দশমিক ১৫ শতাংশ। গত তিন মাস ধরে এই বিদ্যুৎকেন্দ্র মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করে আসছে। ফলে এখন পর্যন্ত মোট উৎপাদন দাঁড়িয়েছে ২ হাজার ৩৬ দশমিক ৪ মিলিয়ন ইউনিটে।

বাংলাদেশ-ভারত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমদানিকৃত কয়লা ব্যবহার করলেও এ কেন্দ্রটি আধুনিক আল্ট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি নির্ভর। ফলে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহৃত হচ্ছে ফ্লু-গ্যাস ডি-সালফারাইজেশন, উন্নত ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর, ২৭৫ মিটার উচ্চতার চিমনি, ক্লোজড সাইকেল কুলিং ও জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম।

Shamol Bangla Ads

তিনি আরো বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র স্থিতিশীল ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে জাতীয় গ্রিডে অবদান রাখছে। একইসঙ্গে দেশের শিল্পোন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের ভিত্তি আরো মজবুত হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!