ads

বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আফগানিস্তানে বাসের সঙ্গে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৭৩

খবর টি পড়েছেন : ৬৪৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অধিকাংশই ইরান থেকে ফেরত আসা অভিবাসী

Shamol Bangla Ads

পশ্চিম আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। নিহতদের অধিকাংশই ইরান থেকে ফেরত পাঠানো আফগান অভিবাসী ছিলেন। ১৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যার দিকে হেরাতের গুজারা শহরে ওই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি। হেরাত পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিতে বেপরোয়া চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি পশতু জানিয়েছে, মঙ্গলবার রাতে হেরাত প্রদেশে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। বাসে থাকা সবাই নিহত হন। দুর্ঘটনায় অন্য দুটি গাড়ির চালক ও যাত্রীও প্রাণ হারান।

Shamol Bangla Ads

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তা আহমদুল্লাহ মুততাকি জানান, বাসটি ইরান সীমান্তবর্তী ইসলাম কালা শহর থেকে রাজধানী কাবুলের উদ্দেশে ছেড়ে এসেছিল।

হেরাত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি বলেন, বাসের সব যাত্রীই ইরান থেকে ফেরত আসা অভিবাসী ছিলেন।

জানা যায়, আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। দীর্ঘদিনের সংঘাত ও যুদ্ধের কারণে সেখানকার সড়ক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইনও কঠোরভাবে মানা হয় না। ইরান ও পাকিস্তানে কয়েক দশক ধরে লাখ-লাখ আফগান শরণার্থী আশ্রয় নিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে ইরান ব্যাপক হারে অবৈধ আফগান অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেড় মিলিয়নের বেশি আফগান ইরান ছাড়তে বাধ্য হয়েছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিপুল সংখ্যক অভিবাসী ফেরত আসায় আফগানিস্তান তীব্র সংকটে পড়তে পারে। তালেবান শাসিত দেশটি আগে থেকেই পাকিস্তান থেকে ফেরত আসা শরণার্থীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চরম অনাহারে গাজার ১০ লাখ নারী ও কিশোরী  পরবর্তী সংবাদ বিদেশি পর্যটক বাড়াতে বিনামূল্যে প্লেনের টিকিট দেয়ার কথা…