ads

বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলিতে শিশুর মৃত্যু, আহত ৯৫

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

পাকিস্তানে স্বাধীনতা দিবস উপলক্ষে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৯৫ জন। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দের বরাত দিয়ে বুধবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

Shamol Bangla Ads

গণমাধ্যমের দেওয়া তথ্যমতে, পাকিস্তানে স্বাধীনতা দিবস ও নববর্ষের শুরুতে ফাঁকা গুলি চালানো একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এতে প্রায়ই হতাহত হওয়ার খবর পাওয়া যায়। অতীতে এ ধরনের উদযাপন নিষিদ্ধ করেছিল পাকিস্তান সরকার। তবে কিছু এলাকায় এখনও এধরণের ঘটনা ঘটে।

ডা. সুমাইয়া সৈয়দ জানান, গুলিতে আহত অন্তত ৯৫ জন মানুষ করাচির তিনটি হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে জিন্নাহ মেডিক্যাল সেন্টারে ৩৩ জন পুরুষ ও ছয়জন নারীকে ভর্তি করানো হয়েছে, যাদের বয়স পাঁচ থেকে ৭৪ বছর। আব্বাসী শহীদ হাসপাতালে ২৫ জন পুরুষ ও ৯ জন নারী আহত অবস্থায় ভর্তি হয়, যাদের বয়স ছয় থেকে ৬৫ বছরের মধ্যে। এ ছাড়া শহীদ মোহতারমা বেনজির ভুট্টো (এসএমবিবি) ট্রমা সেন্টারে চিকিৎসা নিচ্ছেন আহত ২২ জন। তাদের বয়স ছয় থেকে ৫৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ওই ঘটনায় একজন শিশু মারা গেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।

Shamol Bangla Ads

সংবাদমাধ্যম ডনের দেওয়া তথ্যমতে, এর আগে ছিপা রেসকিউ সার্ভিসের ইনফরমেশন ব্যুরো আহতদের বয়স ও ঘটনাস্থলসহ একটি তালিকা প্রকাশ করে। সেখানে আহত ৭৫ জনের তথ্য উল্লেখ আছে। এদের মধ্যে কমপক্ষে ১৮ জন নাবালক ও ১২ জন নারী রয়েছে। তাদের মধ্যে একজন তিন বছর বয়সী শিশু, ২ জন ৪ বছর বয়সী শিশু এবং একজন ৮২ বছর বয়সী বৃদ্ধা নারীও আছেন।

কোরাঙ্গি, লান্ধি, লিয়ারি, নাজিমাবাদ, গুলশান-ই-ইকবাল, লিয়াকতাবাদ, সোহরাব গঠ, গোলিমারসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ এইসব স্থান থেকে এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!