ads

শনিবার , ১১ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা অভিযোগ সঠিক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৭
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা অভিযোগ সঠিক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়। কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠভাবে নিষেধাজ্ঞা দেয়নি। তারা অতিরঞ্জিত সংবাদের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে। কারণ আমাদের পুলিশ কখনো কাউকে ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যা করে না। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা করা চ্যালেঞ্জিং। তবে আমাদের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী সুন্দরভাবেই সেই দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ র‍্যাবের ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে ইউএস ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি।

Shamol Bangla Ads

গতকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্ত দেন বলে যুক্তরাষ্ট্র সরকারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও চীন, উত্তর কোরিয়া ও মিয়ানমারের মোট ১৫ ব্যক্তি ও ১০ সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার কাছে বিএনপির অনেক কিছু শেখার আছে… পরবর্তী সংবাদ করোনা টিকার আওতায় স্কুল-কলেজের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads