ads

রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছেলের জন্য দোয়া চাইলেন পরীমনি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ

আজ ১০ আগস্ট, অভিনেত্রী পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যর জন্মদিন। ৩ বছর পূর্ণ হলো পুণ্যর। জীবনের কত উত্থান-পতন, কত সম্পর্কের ভাঙা-গড়া—সব কিছুর মাঝেও একটিমাত্র সত্য অটুট থেকেছে, তা হলো মায়ের ভালোবাসা। রাত ঠিক ১২টা পেরোতেই ছেলের জন্মদিন উপলক্ষে আবেগঘন একটি পোস্ট দেন পরীমনি। পোস্টে তিনি লিখেন, ‘আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কিভাবে সময় চলে যাচ্ছে, বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে।’

Shamol Bangla Ads

মায়ের কণ্ঠে এই ‘ওরা’ মানে শুধু পুণ্য নয়, সাফিরা সুলতানা প্রিয়মও। গত বছর জুনে ৬ দিন বয়সী কন্যাশিশুকে দত্তক নেন পরীমনি। ২ সন্তানের এই সংসার এখন একাই সামলাচ্ছেন পরীমনি। প্রাক্তন স্বামী রাজ নেই, কিন্তু সন্তানদের ঘিরে তার পৃথিবী যেন পূর্ণ।

পুণ্যকে শুভেচ্ছা জানিয়ে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।’

Shamol Bangla Ads

দোয়া চেয়ে বলেন, ‘আপনাদের ভালোবাসায়, দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

পুণ্যের জন্মের এক বছর পর আলাদা পথে হাঁটেন পরীমনি ও শরীফুল রাজ। রাজ ব্যস্ত হয়েছেন তার অভিনয়জীবনে, আর পরীমনি নিজের জীবনকে সাজিয়েছেন ২ সন্তানকে নিয়ে।

Need Ads
error: কপি হবে না!