ads

বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডায়াবেটিক রোগীদের জন্য ঢেঁড়সের উপকারিতা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ

ঢেঁড়স শুধু সুস্বাদু সবজি নয়, এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক একটি প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করতে পারে। এই সাধারণ সবজির অসাধারণ কিছু গুণ রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঢেঁড়স ভিটামিন, মিনারেল ও ফাইবারে ভরপুর। এর ফলে পেট পরিষ্কার থাকে এবং হজমের গতি নিয়ন্ত্রণে থাকে।

Shamol Bangla Ads

বিশেষ করে এতে থাকা মিউকিলেজ নামক এক ধরনের দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়া ধীর করে দেয়, ফলে খাবারের চিনি ধীরে ধীরে রক্তে মিশে। এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়ে না।
এ ছাড়াও ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেয়।

ডায়াবেটিক রোগীদের জন্য ওজন নিয়ন্ত্রণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রেও ঢেঁড়সের পানি হতে পারে কার্যকর সহায়ক।
ঢেঁড়সের পানি বানানোর সহজ উপায়:

Shamol Bangla Ads

২-৩টি ঢেঁড়স নিন। ছোট ছোট টুকরো করে কেটে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সারারাত রেখে সকালে খালি পেটে ছেঁকে সেই পানি পান করুন। এই পানীয় রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে, ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং ক্ষুধাও কমায়। এটি একটি সহজ, প্রাকৃতিক ও কার্যকর ঘরোয়া প্রতিকার।

তবে মনে রাখা জরুরি, কোনো নতুন খাদ্যাভ্যাস শুরু করার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রতিটি শরীর ভিন্ন, তাই যেকোনো উপায় প্রয়োগের আগে ব্যক্তিগত স্বাস্থ্য বিবেচনায় চলা উচিত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!