শেরপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১ আগস্ট শনিবার বিকেলে সদর উপজেলার বাজিতখিলা এলাকায় বাজিতখিলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ওই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে সংসদ সদস্য পদে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

বিশিষ্ট সমাজসেবক শাহাদত হোসেন শান্তর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. আল-আমীন, বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক, জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা শফিউল রহমান স্বপন।
উদ্বোধনী খেলায় চিথলিয়া ফুটবল একাদশ বাজিতখিলা জুনিয়র ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে সূচনা করে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে।




