ads

বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০১৪ | ৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ২, ২০১৪ ২:২৪ অপরাহ্ণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিনা ইসলামের নেতৃত্বে ও জেলা ড্রাগ সুপার রকিবুল ইসলামের সহযোগীতায় ওষুধের দোকানে সরকারী ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ এবং ড্রাগ লাইসেন্স বিহীন ওষুধের দোকান পরিচালনা বন্ধের লক্ষ্যে মঙ্গলবার পৌর শহরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এসময় গোপালপুর বাজারের একটি ওষুধের দোকানে ড্রাগ লাইসেন্স না থাকায় ওই ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিয়ম বর্হিভূত ভাবে ওষুধের দোকানে টেষ্টি হজমিসহ বিভিন্ন রকমের খাবার এবং চিকিৎসকদের জন্য সরববরাহকৃত ওষুধের নমুনা মজুদ ও বিক্রির অভিযোগে ৬টি ওষুধের দোকান হতে ওইসব খাদ্য সামগ্রী এবং ওষুধ জব্দ করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসরের সিএ আমিনুল হক লিটন গতকাল বুধবার স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।

Shamol Bangla Ads

গোপালপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘শিক্ষা পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট গোপালপুর শাখার সহযোগিতায় মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় এক বণার্ঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু, উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, গোপালপুর পৌর সভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাফিজা বেগম, নারী নেত্রী আঞ্জুমান আরা ময়না, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের সভানেত্রী নাজমা পারভীন প্রমুখ।

Need Ads