ads

মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উত্তরায় বিমান বিধ্বস্ত: ঘটনার তদন্ত অবশ্যই করবো: প্রধান উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি বলেছেন, এ ঘটনার অবশ্যই তদন্ত করবো।

Shamol Bangla Ads

আবেগঘন কণ্ঠে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করব তা বুঝতে পারছি না। আমার মতো সারাদেশের লোক আজ হতবাক। এরকম এক ঘটনা ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারও ধারণার মধ্যে ছিল না। কিন্তু অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। তিনি আরও বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই শিশুদের ওপর ঝাঁপিয়ে পড়ল, আগুনে পুড়ে মরল। তাদের মা-বাবাদের আমরা কী জবাব দেব, কী বলব তাদের। আমরা নিজেদেরই তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ চোখে ভেসে উঠছে।

ড. ইউনূস বলেন, এ ঘটনায় সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে খুব কম বলা হবে। এর রেশ এখনও কাটেনি। এখনও হাসপাতালে লাশ আসছে, কেউ হাসপাতালে মারা যাচ্ছে। মা-বাবা এখনও খোঁজ নিচ্ছে– ‘আমার সন্তান কোথায়। তাদের আর চেনা যাবে কিনা। যাদের লাশ দেখছি, তাদের মধ্যে আমার সন্তান আছে কিনা’। তিনি বলেন, তাদের কাউকে আলাদা করার তো কোনো উপায় নেই। তারা সবাই আমাদের সন্তান। হঠাৎ আমাদের ছেড়ে চলে গেল। অবশ্যই তদন্ত করব। কিন্তু তদন্ত করলে তো আর তারা ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই ঝাঁপিয়ে পড়েছে।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টা বলেন, সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে কেউ ভিড় করবেন না। যারা আহত তাদের জন্য এটা ভালো না। কাজেই দূর থেকে তাদের জন্য দোয়া করুন সবাই। তিনি আরও বলেন, আমরা আহত-নিহতদের মা-বাবা, আত্মীয়স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি, সান্ত্বনা জানাচ্ছি। তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আজ (মঙ্গলবার) শোক দিবস। সবাই মিলে তাদের কথা স্মরণ করব। নিহতদের আত্মার শান্তি কামনা করব, রুহের মাগফেরাত কামনা করব। তাদের জন্য দেশের সবাই দোয়া করছি।

Need Ads
error: কপি হবে না!