ads

সোমবার , ২৩ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যেসব সময়ে আম খাওয়া ঠিক নয়

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৩, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

ফলের বাজার এখন আমে ভরপুর। আম শুধু খেতেই সুস্বাদু নয়, স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক সুগার রয়েছে। অনেকেই দিনে কয়েকটা পর্যন্ত আম খান। কেউ আবার আমের জুস, আইসক্রিম, আমের সন্দেশ বানিয়ে খেতে পছন্দ করেন।

Shamol Bangla Ads

অনেকেই হয়তো জানেন না আম খাওয়ার সঠিক এবং ভুল সময় আছে। আর ভুল সময়ে আম খেলে নানা ধরনের শারীরিক সমস্যা হতে পারে। এ কারণে আম খাওয়ার আগে কিছু ছোট ছোট বিষয়ও মাথায় রাখা উচিত। যেমন-

বাজার থেকে আনার পর অথবা রেফ্রিজারেটর থেকে বের করার সাথে সাথে আম খাবেন না। খাওয়ার আগে অন্তত ২ ঘণ্টা পানিতে আম ভিজিয়ে রাখুন। তারপর খাওয়ার আগে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে আমের মধ্যে উপস্থিত থার্মোজেনিক বৈশিষ্ট্য হালকা হয়ে যায়। যে কোনও ধরণের সমস্যার সম্ভাবনা কমে যায়।

Shamol Bangla Ads

ফলের পুষ্টিগুণ তখনই শরীরের উপর প্রভাব ফেলে, যদি এগুলি সকালে বা সন্ধ্যায় সূর্যাস্তের আগে খাওয়া হয়। সন্ধ্যার পর আম খাওয়া এড়িয়ে চলা উচিত। সকালের নাশতায় বা খালি পেটে আম খাবেন না। তাহলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। নাশতার বেশ কিছুক্ষণ পরে আম খেতে পারেন।

অনেকে ভারী খাবার খাওয়ার পর আম খেতে পছন্দ করে। এটি প্রতিদিনের খাবারের পর খাওয়া উচিত নয়। সকাল ১১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে আম খাওয়ার সবচেয়ে ভালো সময়।

Need Ads
error: কপি হবে না!