ads

সোমবার , ২ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারীদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

শ্রীলঙ্কায় ৬ জুন থেকে নারীদের ইমার্জিং এশিয়া কাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টটি স্থগিত করেছে। কারণ হিসেবে বাজে আবহাওয়া ও স্বাস্থ্য ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

Shamol Bangla Ads

আয়োজক লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাম্মি ডি সিলভা এসিসির সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বাজে আবহাওয়ার বিষয়ে শ্রীলঙ্কার নির্দিষ্ট অঞ্চলে বৃষ্টি মৌসুম চলার কথা উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি প্রসঙ্গে শ্রীলঙ্কায় চিকুনগুনিয়ার প্রার্দুভাবের কথা বলা হয়েছে।

জানা যায়, আবহাওয়া ও স্বাস্থ্য ঝুঁকির কারণে লঙ্কান বোর্ডের পক্ষ থেকে এসিসির কাছে টুর্নামেন্টটি স্থগিত করার অনুরোধ করা হয়। এরই প্রেক্ষিতে এসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে টুর্নামেন্টটি আয়োজন করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বর্তমান এসিসির প্রেসিডেন্টের দায়িত্বে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, ‘তরুণ নারী ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন ও সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ করে দিতে এসিসি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই টুর্নামেন্টের তাৎপর্য বুঝি। যত দ্রুত সম্ভব আমরা নতুন সূচি ঘোষণা দিয়ে টুর্নামেন্টটি আয়োজন করতে চাই।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!